ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রদ্ধা জানামু দেইখ্যা নতুন শার্ট-প্যান্ট বানাইছি

ঢাকা: সারাদিনের পরিশ্রমের টাকা দিয়ে ফুল কিনেও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে পারলেন না অহিদুল ইসলাম। রাজধানীর ফার্মগেটের একটি টেইলার্সে কাজ করেন তিনি। প্রতিদিনের মজুরি মাত্র ৫০০ টাকা। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে এ আয় দিয়েই সংসার চালান তিনি। ৫২ এর ভাষা আন্দোলন কিভাবে হয়েছিলো তা না জানলেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একদিনের কষ্টার্জিত পুরো মজুরির টাকা দিয়েই ফুল কিনেছেন অহিদুল। আর সেই ফুল নিয়েই একুশের প্রথম প্রহরে এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। কিন্তু অবশেষে তার সেই আশা আর পূরণ হলো না। কাঁধে ব্যাগ থাকায় নিরাপত্তার অজুহাতে তাকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

অহিদুলের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয় ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘরের সামনে। তিনি বলেন, ‘ভাই আমার অনেক দিনের স্বপ্ন ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানামু। এই জন্য আমি নতুন শার্ট-প্যান্ট বানাইছি। আর ৫০০ টাকা খরচ করে ফুল কিনছি। মানুষকে দেখানোর জন্য না, মন থেকেই এ সমস্ত কাজ করছি।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘ভাই শার্ট-প্যান্ট কিনে তো আমার কোনো লাভ হইল না। পুলিশ তো আর আমারে ভেতরে যেতে দিতেছে না। তারা বলছে, আমার পেছনে নাকি ব্যাগ আছে তার জন্য। আমার ব্যাগেও তো খারাপ কিছু নাই। আছে ছোট ছোট পতাকা আর স্টিকার।’

আপডেট সময় : ০৪:৫১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭