ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর-২ আসনে বিএনপির কাণ্ডারি হবেন কে?

চাঁদপুর: মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার মৃত্যুতে পরবর্তী নেতৃত্বের খোঁজে চাঙ্গা হয়ে উঠেছে চাঁদপুর বিএনপির রাজনীতি। সাবেক এই পার্লামেন্টারিয়ানের মৃত্যুতে তার সংসদীয় আসন চাঁদপুর-২ মতলবের উত্তর-দক্ষিণ আসনটি শূণ্য হয়। এর পর থেকেই শূন্য আসন নিয়ে শুরু হয় গুঞ্জন। জনমণে প্রশ্ন ওঠে- কে হচ্ছেন চাঁদপুর-২ আসনে ধানের শীষের ভবিষ্যত কাণ্ডারি? যদিও বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে ওই আসনটিতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে নুরুল হুদার একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।

মতলববাসীর সামনে নতুন দিগন্ত রচনা এবং মানুষের আস্থা অর্জনে সম্ভাব্য তালিকায় তাদের নাম উঠে আসছে তারা হলেন আতাউর রহমান ঢালী, ড. জালাল উদ্দিন, তানভীর হুদা, সাইফুল ইসলাম সেকুল এবং শুকুর পাটোয়ারী।

আতাউর রহমান ঢালী: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে যোগদান করার মধ্য দিয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে নাম লেখান আতাউর রহমান ঢালী। বর্তমানে উপদেষ্টা পরিষদের প্রভাবশালী এই সদস্য ছাত্রাবস্থায় জড়িত ছিলেন বাম রাজনীতির সাথে। জাতীয় রাজনীতিতে তিনি পরিচিত মুখ। মতলবে খুব বেশি পদচারণা না থাকলেও সম্ভাবনাময় একজন হয়ে উঠছেন তৃণমূল নেতাকর্মীদের কাছে। তিনি শূন্যতা পূরণে সম্ভাব্যদের মধ্যে অন্যতম।

ড. জালাল উদ্দিন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মতলবের রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। ধানের শীষে শূন্যস্থান পূরণে তিনিও যোগ্যপ্রার্থী এবং বিএনপির প্রভাবশালী শিবিরে তার যোগাযোগ রয়েছে বলে জানা যায়। সুতরাং সম্ভাব্য তালিকায় তিনিও যোগ্য দাবিদার।

তানভীর হুদা: প্রয়াত জননেতা নুরুল হুদার জৈষ্ঠ সন্তান। বাবার যোগ্য সন্তান হিসেবে মতলবের নেতাকর্মীদের নিকট পরিচিত মুখ এবং সচেষ্ট নিজের অবস্থান তৈরিতে। শিক্ষতায় নিয়োজিত এ তরুণ স্বপ্ন দেখছেন সেবা করবে জনগণের। স্থানীয় যুবদল-ছাত্রদলের দেখভাল করা এই উত্তরসূরীকে নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাবার জনপ্রিয়তা কাজে লাগাতে পারলে তিনিও হতে পারেন কাঙ্ক্ষিত কাণ্ডারি।

লায়ন সাইফুল ইসলাম সেকুল: বাংলাদেশ জাতীয়তবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ইয়ুথ মুভমেন্ট ফর ডেমোক্র্যাসি সমন্বয়কের দায়িত্ব পালন করা তরুণ রাজনীতিবিদ ও মেধাবী সংগঠক তিনি। সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখা এই তরুণ দেশের অধিকাংশ জেলায় সভা, সমাবেশ এবং সেমিনারে অংশ নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। আগামীতে মতলবের রাজনীতিতে ধূমকেতুর মতো আবির্ভূত হতে পারেন দূরদৃষ্টিসম্পন্ন সুবক্তা এই রাজনীতিবিদ। শূন্যতা পূরণে তিনিও সম্ভাব্যদের তালিকায়।

শুকুর পাটোয়ারী: বারবার নির্যাতিত ও দক্ষিণ মতলবে ব্যাপক জনপ্রিয় নেতা শুকুর পাটোয়ারী জেলার রাজনীতিতে শক্ত অবস্থানের কারণে তিনিও হতে পারেন মতলবের কাণ্ডারি।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদা। অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবেও তিনি জাতীয় সংসদে তার দক্ষতার সুস্পষ্ট স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যুতে চাঁদপুর-২ আসনটি শূণ্য হয়।

আপডেট সময় : ০৮:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭