ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে বিশ্বব্যাংক’

‘জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে বিশ্বব্যাংক

পদ্মাসেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা অভিযোগ সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের আস্থা অর্জনে ব্যবস্থা নিতে হবে বিশ্বব্যাংককে। বাংলাদেশের বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের সঙ্গে বিশ্বব্যাংকের যেসব কর্মকর্তারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বিচার প্রাশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য ১৩৩তম রিপ্রেসার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা আনিসুল হক বলেন, পদ্মাসেতুর অর্থায়ন নিয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক যে আচরণ করেছে এর প্রতিকার আমরা চাই। বিশ্বব্যাংকের এ আচরণের জন্য প্রধানমন্ত্রী শেখা হাসিনা ও এ মিথ্যা অভিযোগের কারণে যারা ভুক্তভোগী তাদের কাছে ক্ষমা চাইতে হবে।

বাংলাদেশ বিশ্বব্যাংকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য হওয়ার সময় যেসব নীতি ও চুক্তি সই করেছিলো সেই চুক্তিতে এমন কোনো কথা উল্লেখ নেই যে ঋণ বাতিল করলে বিশ্বব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। বিশ্বব্যাংক আইনের ঊর্ধ্বে নয়।

তিনি বলেন, বিশ্বব্যাংকের বিষয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছেন। রুলের বিষয়বস্তু জানার পরই বক্তব্য দেওয়া ভালো। যেহেতু বিষয়টি আদালতে গিয়েছে এখন আমি মনে করি আদালত থেকে এ বিষয়ে বক্তব্য আসাই ভালো।

আপডেট সময় : ০৬:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭