ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক

:সিলেটের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। এসময় তিনি সিলেটে দায়িত্বপালনকালে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
জেলা প্রশাসক বলেন, আমার উপর আস্থা রাখুন প্রথমে আমি নিজে ঠিক থাকার চেষ্টা করবো, জেলা প্রশাসক কার্যালয় দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত রাখবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজেকে একটু গুছিয়ে নেই তারপর টিলা কাটা বন্ধ করাসহ অন্যান্য অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেবো।
বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনিুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দও কর্মক্ষেত্রে জেলা প্রশাসককে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোঃ আমিনুর রহমান, সিলেট জেলা তথ্য অফিসের কর্মকর্তা জুলিয়া জেসমিন মিলি।
সাংবাদিক নেতেৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, ইমজার সভাপতি আল-আজাদ, ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল প্রমূখ।

আপডেট সময় : ০৯:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭