ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশ্নফাঁসে জাতিকে পঙ্গু করার পরিকল্পনা সরকারের: ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক,
দেশব্যাপী ছাত্রলীগ ছিনতাই, মাদক ব্যবসা, সন্ত্রাস ও প্রশ্নপত্র ফাঁসে জড়িত এমন অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের শীর্ষ দুই নেতা বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান এখন আর বিদ্যাপীঠ নেই। ছাত্রলীগ নেতাকর্মীরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক, জুয়া আর ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে প্রকাশ্যে বেচাকেনা চলছে মাদকের। দলকানা প্রশাসন সবকিছু দেখেও না দেখার ভান করছে। হাজার হাজার তরুণকে বিপদগামী করছে এই অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ।’

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে গোটা জাতিকে পঙ্গু করার পরিকল্পনা নিয়েছে এই সরকার। শিক্ষাক্ষেত্রে নিজেদের সাফল্য দেখাতে গিয়ে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব পর্যায়ে সমারোহে ফাঁস হচ্ছে প্রশ্নপত্র। এখন আর ছাত্রছাত্রীরা বছরব্যাপী পড়াশোনায় মন দেয় না বরং তারা পরীক্ষার আগে অগ্রিম প্রশ্নপত্রের অপেক্ষায় থাকে।’

নেতৃদ্বয় অবিলম্বে এসব হীন কাজ বন্ধের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। অন্যথায় সরকারকে এই জন্য চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতারা।

আপডেট সময় : ০৬:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭