
হোসেন জুবায়ের (কমলগঞ্জ, মৌলভীবাজার) প্রতিনিধি :
কমলগঞ্জ উপজেলার সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বেলা ৪ টায় ভানুগাছ বাজার ১০ নং রোড মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে প্রেসক্লাবের ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এম.পি। কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমেদ এর সঞ্চালনায় অন্যানের বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সংরক্ষিত সদস্য তফদার রেজোয়ানা ইয়াসমিন সুমি, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, পতনউষার ইউপি চেয়ারম্যান তৌফিক আহমেদ বাবু, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, সাংবাদিক আহমেদ সিরাজ, বিশ্বজিৎ রায়, আব্দুল হান্নান চিনু, সুব্রত দেবরায় সঞ্জয়, নুরুল মোহাইমীন মিল্টন, প্রনীত রঞ্জন দেবনাথ, সাজিদুর রহমান সাজু, সাব্বির এলাহী, মোস্তাফিজুর রহমান, আসহাবুর ইসলাম শাওন, সানোয়ার হোসেন, আব্দুল মুক্তাদির, কাউন্সিলর আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক হুমায়ন কবির, মামুনুর রশিদ ভূইয়া প্রমুখ।
কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০৮:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
- 383
জনপ্রিয় সংবাদ





















