ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ভুল রাজনীতির কারণে হতাশাগ্রস্ত : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি ভুল রাজনীতির কারণে হতাশাগ্রস্ত। এ হতাশাগ্রস্ততার কারণে তারা বার-বার বিভ্রান্তমূলক কথা বলে যাচ্ছেন।

শুক্রবার সকালে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, দশম জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করাটা ছিল ভুল সিদ্ধান্ত। এই ভুলের দায়ভারটা তারা নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন। নবনিযুক্ত নির্বাচন কমিশন সততার সাথে দায়িত্ব পালন করবেন- এটা আমাদের প্রত্যাশা। কিন্তু তার আগেই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা যুক্তিসংগত নয়।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নেসা সবুজসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট সময় : ০৪:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭