ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংলাপে অংশ নিতে ঐক্যফ্রন্টের তালিকায় আরও পাঁচজন

নিউজ ডেস্ক:: সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের তালিকায় নতুনভাবে যুক্ত হলেন আরও পাঁচ নেতা।তারা হলেন -বিএনপির ড.আবদুল মঈন খান,গয়েশ্বর চন্দ্র রায়,গণফোরামের মোকাব্বির খান,অ্যাডভোকেট জগদুল হায়দার আফ্রিক এবং আ ও ম শফিক উল্লাহ।

সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আজ বহুল প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত সংলাপ।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন ১৪-দলীয় জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন তারা।

রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বার থেকে বিকাল ৫টার দিকে গণভবনের উদ্দেশে রওনা হবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সন্ধ্যা ৭টার আগেই গণভবনে পৌঁছাবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের বলেন,আমি যতদূর জানি সবাই মতিঝিলে ড.কামাল হোসেন স্যারের চেম্বারে এক হয়ে সেখান থেকে গণভবনের উদ্দেশে রওনা করবেন।অন্য নেতাদের মধ্যে জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুরসহ সবাই বিকাল ৪টার মধ্যে ড. কামালের চেম্বারে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

সংলাপে আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্ব দেবেন।বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়।

আপডেট সময় : ০৫:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮