ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন। সেখানে প্রয়োজনীয় কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করার পর তিনি স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন।

ডাকটিকিট উন্মোচনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং ডাক সচিব আব্দুন নাসের খান। এছাড়া ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আজকের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। আজ বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ বছর বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় সরকারি ছুটি থাকবে। ফলে প্রশাসনিক কাজের সুবিধার্থে বৈঠকটি একদিন এগিয়ে আজ বুধবার নির্ধারণ করা হয়েছে।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন

আপডেট সময় : ০১:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬